ব্রিটেনের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুদক। একইসঙ্গে শ্যমলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নাম থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথিও জব্দ করা হয়েছে।
বুধবার (৩ জুন) সংস্থাটির উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬ ও রাজউক থেকে এই নথি জব্দ করেন। আয়কর নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে।
এছাড়া গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে, ২০১৮-২০১৯ সাল থেকে কোনো রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’ -এর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।
বাজেটে অর্থনৈতিক রূপান্তরের পূর্ণ প্রতিফলন ঘটেনি: এনসিপি