আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেয়া হবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের ভয় দেখালে তাদের পরিণতি একই হবে। যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না।
সোমবার (৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোকাবাজের মধ্যে ছিলো।
তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিলো রক্ত দিয়ে সেটা শেষ করেছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। দেশের গণতন্ত্র গলাটিপে হত্যা করেছে।
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: নকিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় এদিন বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় মানব সস্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃরা।
আব্দুল হামিদকে কেন গ্রেপ্তার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
এপ্রিলে নির্বাচন প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ