কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা

আপডেট : ১১ জুন ২০২৫, ১১:০৯ এএম

প্রতিশোধ নেয়া হলো না, কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ে আলমাদার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

কেভিন কাস্তানোর মাথাটাকেই বল ভেবে বসেছিলেন কিনা এনজো কে জানে? হাই ফুটের এমন শট, লাল কার্ডটা পকেট থেকে বের করতে এক মুহুর্তও দেরি করলেন না প্যারাগুইয়ান রেফারি। যদিও রিভার প্লেটের ফুটবলার কাস্তানোর কাছে ক্ষমা চান ওই একই ক্লাবের সাবেক ফুটবলার এনজো ফার্নাদেজ। তবে লাভ হয়নি কোনো। সোজা মাঠের বাইরে চলে যেতে হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া…ম্যাচ জুড়ে টইটুম্বর উত্তেজনা আর নাটকীয়তা।

প্রতিশোধের ম্যাচে ঘরের মাঠে স্টার্টি লাইনআপে ফিরলেন লিওনেল মেসি। শুরু থেকেই মেসিকে চেপে ধরে কলম্বিয়ানরা। 

তবে খানিকবাদেই মেসি নন, পুরো ম্যাচের আলো কেড়ে নেন লুইস দিয়াজ। লেফট ফ্ল্যাঙ্ক থেকে ফাইনাল থার্ডে ঢুকে পড়েন লিভারপুলের লেফট উইঙ্গার। তিন ডিফেন্ডারকে ঘোল খাই্য়ে এমি মার্তিনেসকে হারিয়ে করে বসেন চোখ ধাধানো সলো গোল। এগিয়ে যায় কলম্বিয়া।

বিরতির পর একাধিক পরিবরতন এনে আক্রমণের ধার বাড়ায় আরএজন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের সব আক্রমণে থমকে যায় কলম্বিয়ার ডিফেন্সে এ্সে। এরপরই এনজোর ভুলে ১০ জনে পরিণত হয় আকাশী  আলবিসেলেস্তেরা। মিনিটি আট বাদে তুলে নেয়া হয় লিওনেল মেসিকেও। শঙ্কা বাড়তে থাকে, ঘরের মাটিতে যে গেল এ্ক দশকে হার নেই দলটার। তবে এবার কলম্বিয়ার কাছেই ধরা। 

অবশেষে থ্রো থেকে বল পেয়ে বক্সে ঢুকে যান রেড হট ফর্মে থাকা আলমাদা। ওকে আ্র আটকানো যায়নি। সমতায় ফেরে হোস্টরা। ম্যাচ জুড়ে বিগ চান্স ক্রিয়েটে এগিয়ে কলম্বিয়ানরা। আর্জেন্টিনা শট নিয়েছে ১০ যার একটা গোলে পরিণত হয়েছে, এদিকে, কলম্বিয়া শট নিয়েছে ১১ তারাও গোল করেছে ১টা। তবে আর্জেন্টিনাকে আরো একবার বাঁচিয়ে দিয়েন এমি মার্তিনেস সেব করেছেন নিশ্চিত চারটি গোল। ম্যাচে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। আসছে মাসের ১৬ই জুলাই,  আবারো বিশ্বকাপের বাছাই খেরতে মাঠে নামবে আর্জেন্টিনা।

একাত্তর/এসি
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর