নতুনবাজারে পুলিশের বল প্রয়োগ, সড়কে বসে পড়লেন শিক্ষার্থীরা

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৩২ পিএম

সহপাঠীদের বহিষ্কারদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার সড়ক অবরোধ করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করেও সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। ধস্তাধস্তির পর এবার সড়কে বসে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে দিকে তারা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে পুরো প্রগতি সরণীতে (কুড়িল-বাড্ডা-রামপুরা-বনশ্রী) যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড-নদ্দা হয়ে রামপুরগামী লেনটি বন্ধ থাকলেও রামপুরা থেকে কুড়িলগ্রামী লেনটি খোলা রয়েছে।

পরে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চাইলেও তারা যেতে রাজি হন নাই। এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, বহিষ্কারের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। 

এরপরই পুলিশ বলপ্রয়োগ করে তাদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়। পরে কিছু সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একাত্তর/এসি
কয়েক দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার...
উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর