রাজধানীর সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

কয়েক দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার কারিগরি শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবার দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন। সে সময় তারা আরও জানান, এই অবরোধে সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে তেজগাঁওয়ের সাতরাস্তার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তারা।

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করেছে ‘কারিগরি ছাএ আন্দোলন বাংলাদেশ’। তারা সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পালন করছে।

সংগঠনটির সভাপতি মাসফিক ইসলাম বলেন, আর কোনো নতুন কমিটি নয়, সকল অযোক্তিক দাবি বাতিল করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি বৈষম্যমূলক সকল পদক্ষেপ বাতিল করে এই চার দফা বস্তবায়ন করতে হবে।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো-

  • প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
  • বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
  • কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
  • ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

‎তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা বিকল্প পথগুলোতে যান চলাচলের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি, তারা কিছুক্ষণ থেকে সড়ক ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

একাত্তর/আরএ
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার...
সহপাঠীদের বহিষ্কারদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার সড়ক অবরোধ করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করেও সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। ধস্তাধস্তির...
উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর