অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কে যা জানালো পেন্টাগন

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:০২ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিস্তারিত তথ্য দিয়েছেন দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি জানান, অত্যন্ত সুপরিকল্পিত ও নিখুঁত এই অভিযানে নাম ছিলো  ‘অপারেশন মিডনাইট হ্যামার’। কয়েক বছরের চেষ্টায় এই অভিযানের পরিকল্পনা চূড়ান্ত হয়।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কেইন বলেন, আমেরিকার স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযানটি শুরু করে পেন্টাগন। যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান উড্ডয়নের সময় কৌশল হিসেবে পশ্চিমে উড়ে যায়। ১৮ ঘণ্টা উড়ে চারটি বি-২ বোমারু ইরানের আকাশে পৌঁছায়।

কেইন বলেন, শনিবার ভোর পাঁচটায় একটি মার্কিন সাবমেরিন ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় প্রধান ভূপৃষ্ঠের অবকাঠামো করে দুই ডজনেরও বেশি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বি-২ বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে বিভ্রান্ত করাসহ বেশ কিছু  কৌশল ব্যবহার করে, কারণ চতুর্থ ও পঞ্চম প্রজন্মের বিমানগুলো অতি উচ্চতায় এবং উচ্চ গতিতে হামলা চালায়। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করেই হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, নাতাঞ্জ ও ফোর্দোর স্থাপনার কাছে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমানের নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে যুদ্ধবিমানের সঙ্গে উচ্চক্ষমতা জ্যামার ব্যবহার করা হয়েছে।

সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটের দিকে ফোর্দো পারমাণবিক স্থাপনায় প্রধান বি-২ বোমারু বিমান দুটি বিশাল বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করে। কেইন বলেন, অবশিষ্ট বোমারুগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে। সন্ধ্যা সাতটার মধ্যেই এসব বোমা ফেলা হয়েছে। অতিরিক্ত লক্ষ্যবস্তুতেও আঘাত করা হয়েছিল।

ইরানে স্থানীয় সময় রোববার ভোর ২:১০টা নাগাদ হামলার সময় নির্ধারিত ছিলো। কেইন বলেন, মোট ১৪টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা বাঙ্কার ব্লাস্টার ফেলে দেওয়া হয়েছিল। এরপর মার্কিন সেনাবহর বাড়ি ফেরত যেতে শুরু করে। কেইন বলেন, প্রবেশ বা বের হবার পথে ইরান আমেরিকার দিকে কোনও গুলি ছোড়েনি। মিশন শেষ করে নিরাপদে দেশে ফিরে যায় বোমারু বিমান বহরটি।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো ধরনের গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। এই মার্কিন জেনারেল আরও বলেন বলেন, ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি, মনে হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্তই করতে পারেনি।

এআরএস
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর