ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের জন্য ‘খুবই বিপজ্জনক মোড়’: গুতেরেস

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৪০ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ‘আরেকটি ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের চক্র’ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘খুবই বিপজ্জনক মোড়’।

রোববার (২২ জুন) জাতিসংঘে চলা নিরাপত্তা পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, আমি মধ্যপ্রাচ্যে যেকোনো সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানাই। এই অঞ্চলের মানুষ আরেকটি ধ্বংসযজ্ঞ সহ্য করতে পারবে না। এখন আমরা প্রতিশোধের পালা চালিয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকিতে আছি।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি পরিস্থিতি আরও বড় হওয়ার আশঙ্কা প্রকাশ করে সংযমের আহ্বান জানিয়েছেন।

গ্রোসি বলেন, আমাদের সামনে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার একটা সুযোগ রয়েছে। যদি তা হারিয়ে যায়, তবে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ ভয়াবহ মাত্রায় পৌঁছতে পারে। এছাড়া বিশ্বব্যাপী পরমাণু বিস্তার রোধের ব্যবস্থা ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে।

ভিডিও কনফারেন্সে নিরাপত্তা পরিষদে কথা বলার সময় তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনায় চোখে পড়ার মতো গর্ত দেখা গেছে। এর থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র মাটির গভীরে প্রবেশ করতে পারে এমন বোমা ব্যবহার করেছে। 

তবে গ্রোসি জানান, ফোর্দোর নিচে কতটা ক্ষতি হয়েছে, সেটা এখনও কেউ যাচাই করতে পারেনি।

তিনি যোগ করেন, পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলা কখনোই হওয়া উচিত নয়। এতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে, যার মারাত্মক পরিণতি হতে পারে আক্রান্ত দেশের ভেতরে এবং বাইরেও।

রোববার রাশিয়া, চীন ও পাকিস্তান নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। এতে ইরানে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ দাবি করা হয়েছে এবং ‘শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা’ জানানো হয়েছে।

তবে নিরাপত্তা পরিষদ ব্যাপকভাবে বিভক্ত। ফ্রান্স ও ব্রিটেনসহ কিছু দেশ ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

অপর দিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন প্রস্তাবিত খসড়াটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে নিন্দা নয়, বরং তাদের কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ তারা পৃথিবীকে আরও নিরাপদ করেছে। 

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ শক্তি প্রয়োগের’ জন্য কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য, বানানো ও হাস্যকর কারণ দেখিয়ে ওয়াশিংটন আমার দেশের বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু করেছে।  

আরবিএস
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো হয়েছে।
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর