একাত্তর টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধির বাড়িতে দুর্ধর্ষ ছিনতাই

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনির বাড়িতে দিনেদুপরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রনির স্ত্রী সাহানা আক্তার জোসনা। 

তিনি আরও জানান, এদিন সকালে মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারী আসে এবং বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় রনি বাড়িতে ছিলেন না এবং পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে বাড়ির উঠানে কাজ করতে থাকা সাহানার পেছন থেকে এসে তার গলা থেকে হঠাৎ করেই চেন টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

এসময় তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন সাহানা। তিনি চিৎকার করলে প্রতিবেশী মাহাবুল শেখের স্ত্রী কানিজ ফাতেমা এসে ছিনতাইকারীদের গতিরোধ করার চেষ্টা করেন। তবে টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও চেইন উদ্ধারের আশ্বাস দেয়। 

আরবিএস
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর