প্রণোদনা লুট, একাত্তরে প্রতিবেদনের পর কর্মকর্তাকে অব্যাহতি

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৯:২৫ পিএম

করোনাকালে খামারিদের দেয়া প্রণোদনার টাকা লুট নিয়ে একাত্তরে প্রতিবেদন প্রচারের পর ভান্ডারিয়ার মাঠ কর্মকর্তা শিবলী রোবায়েদ লিওনকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

রাতে মন্ত্রী জানান, অসাধু কার্যকলাপের জন্য শিবলী রোবায়েদকে দ্বায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।  উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের ৫শ ৬৮ কোটি টাকা প্রণোদনা দেয় সরকার।

'গরু-মুরগির খামার নেই, তবু মিলেছে করোনার প্রণোদনা' শিরোনামে দুই পর্বের প্রতিবেদন প্রচারিত হয় একাত্তরে। একাত্তরের প্রতিনিধি ইশতিয়াক ইমন পিরোজপুরে সরজমিনে গিয়ে দেখতে পান প্রকল্পের অর্থ বরাদ্দে নয়ছয়ের চালচিত্র।

প্রতিবেদনের প্রথম পর্ব: গরু-মুরগির খামার নেই, তবু মিলেছে করোনার প্রণোদনা

করোনা পরিস্থিতিতে সরকারের তরফ থেকে ২ থেকে ২০টি গরু এবং একশ থেকে চার হাজার মুরগি ও মাছের খামার আছে এমন খামরিদের জন্য বরাদ্দ দেয়া হয় সাড়ে চার হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। সেই হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাতে এসেছে এক কোটি ৮৬ লাখ টাকা।

কারা পেলো এই টাকা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে আসে গড়মিলের চিত্র। যারা খামারি নয় এমন অনেকেই অর্থ বরাদ্দ পেয়েছেন।

বরাদ্দ পাওয়াদের ঠিকানা খুঁজে দেখা গেলো কোথাও মুরগির খামারের জায়গায় আবাসিক ফ্ল্যাট, কোথাও গরুর খামারের বদলে আছে ডোবা। এমন ডোবা আর ফ্ল্যাট দেখিয়ে খামারি হিসেবে মিলেছে করোনার সরকারী প্রনোদনা।

টাকা পেয়েছে সরকারি চাকুরীজীবি, ঠিকাদার, যুবলীগ নেতা, বিশ্ববিদ্যালয় ছাত্র, ভুমি অফিসের কর্মচারিও। খামারি না হয়েও প্রনোদনা পেয়েছে প্রকল্প কর্মকর্তা আত্মীয় বিবেচনায়। অথচ করোনায় বিপর্যস্ত প্রকৃত খামারিদের বড় অংশই টাকা পায়নি।

প্রতিবেদনের দ্বিতীয় পর্ব: প্রণোদনা লোপাটের প্রতিবাদ করায় হামলা-মামলা-নোটিশ


এলাকার খামারিদের অভিযোগ করেন এই টাকা লোপাট করেছে উপজেলা প্রাণী ও মৎস সম্পদ অফিসের কর্মকর্তারা। উপজেলার বেশিরভাগ খামারির কাছ থেকে খামারের ছবি ও জাতীয় পরিচয় পত্রের ছবি নেয়া হলেও তালিকায় মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার দেয়া হয়েছে অন্যদের। যার কারণে প্রকৃত খামারিরা টাকা পায়নি।

এই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন শিবলী রোবায়েদ লিওন। যার পরিবারের কমপক্ষে ১৫ জন খামারি হিসেবে টাকা পেয়েছেন।

একাত্তরের প্রতিবেদন প্রচারের পর শিবলী রোবায়েদ লিওনকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

 

একাত্তর/এআর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর