‘নতুন বাংলাদেশ হতে হবে নির্যাতনমুক্ত’

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম

নতুন বাংলাদেশ হতে হবে নির্যাতনমুক্ত, গেলো ১৭ বছর ধরে যে গুম খুন হয়েছে নতুন বাংলাদেশে তার ঠাঁই হবে না, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যাতে পরবর্তীতে এধরনের কর্মকাণ্ড যাতে না করতে পরে সে বিষয়ে সবার আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস’ ঘিরে বাংলা মটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৭ বছরের যত গুম, খুন হয়েছে এখনও তার দৃশ্যমান বিচার দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে।

তারা বলেন, গুম-খুনে শিকার হওয়া পরিবাররাও নানা ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন, এখনও তারা কোনো ক্ষতিপূরণ পায়নি।

বক্তারা বলেন, এই দাবিগুলো সবার প্রথম আসার দরকার ছিলো রাজনৈতিক দলগুলোর থেকে। নতুন বাংলাদেশে নির্যাতন মুক্ত বাংলাদেশ চায় এনসিপি।

ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের বিরুদ্ধে যে মামলাগুলো এখনও নেয়া হয়নি সেগুলো এখতিয়ারভুক্ত করে বিচার এবং সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেবার দাবি এনসিপির।

রাজনৈতিক দলগুলোকে সামাজিক চুক্তির মাধ্যমে এর থেকে উত্তরণ পাওয়া সম্ভব বলছেন এনসিপির নেতারা।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর