পদযাত্রার ফাঁকে যোগ্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে এনসিপি

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

জুলাই পদযাত্রা কর্মসূচির ফাঁকে ফাঁকে বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) পদযাত্রার তৃতীয় দিন ককটেল হামলার নিন্দা জানিয়ে সৈয়দপুর ও নীলফামারীর পথসভায় এনসিপির নেতারা বলেন, সন্ত্রাসী হামলা করে এনসিপির অগ্রযাত্রা দমানো যাবে না।

আজ সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচি। এরপর বিহারিপল্লী ও সৈয়দপুর সদরে পদযাত্রা কর্মসূচি করেন এনসিপির নেতারা।

এসময় গেলো কয়েকদিনে এনসিপি নেতা ও তাদের কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের নিন্দা জানায় হাসনাত-নাহিদরা।

সৈয়দপুরে পদযাত্রা শেষে নীলফারমারীর উদ্দেশ্য যাত্রা করে এনসিপির গাড়িবহর। সেখানে এনসিপি নেতা আবু সাঈদ লিওনকে পরিচয় করিয়ে দেয়া হয়।

জুলাই পদযাত্রার পাশাপাশি নির্বাচনী প্রচারণাও হচ্ছে কিনা এ প্রশ্নে নাহিদের উত্তর ছিলো বেশ কৌশলী।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, সপ্তম শ্রেণির ছাত্র জীবন দিয়েছে স্বৈরাচার হটাতে। আমরা যারা জীবিত আছি, তাদের নতুন বাংলাদেশের শপথ নিতে হবে। গণঅভ্যুত্থানের পরও পুরোনো বন্দোবস্তের দিকে ফেরত নিতে চাচ্ছে কেউ কেউ। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, গণঅভ্যুত্থান যারা করেছে তারা এখনো জীবিত আছি।

নীলফামারীর পর্ব শেষে এনসিপির নেতা-কর্মীরা রওনা দেয় দলের উত্তরাঞ্চলে মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বাড়ি পঞ্চগড় জেলার উদ্দেশ্যে।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর