মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো। বাঘিনীদের লক্ষ্য এবার বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়া। 

নারী ফুটবলাররা ঘরে এনেছে চাঁদোয়া, দিয়েছে হাসিময় নিঃশ্বাসে সাহসী সজীবতা। শিখিয়েছে কেমন করে লড়তে হয়, লিখতে হয় মহাকাব্য। এশিয়ান কাপ বাছাইয়ের মত কঠিন মঞ্চে প্রতিপক্ষদের হারাতে পেরেছে ওরা, ফুটবল ভক্তরাও তাই দারুণ খুশি, লিখছে আবেগের নানা পদ্য, জানিয়ে উষ্ণ সমর্থন। মধ্যরাতে ঢাকার হাতিরঝিলের এই চিত্র।

রাত তিনটা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সম্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ছিলেন। 

ধূসর পাণ্ডুলিপির দিন কাটিয়ে ঋতুপনা অফিদারা এনেছে আলোকিত রাত। একে একে ফুটবলারদের বরণ করে নিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এসময় ফুটবলারদের একে একে মঞ্চে ডাকা হয়। কোয়ালিফাইড লেখা বোর্ডের পেছনে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন। ফুটবলারদের মধ্যে থেকে অধিনায়ক আফিদা ও তারকা ফুটবলার ঋতুপর্ণা বক্তব্য রাখেন। পরবর্তীতে কোচ পিটার বাটলার ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সবার সামনে কথা বলেন। 

অধিনায়ক আফিদা খন্দকার বলেন, খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া, এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর