রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে: কৃষি উপদেষ্টা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, বিগত সময়ে একটি অসাধু সিন্ডিকেট কৃষিখাতকে গ্রাস করেছিলো। যারা এ খাতে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে সার ক্রয়ের সকল প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গত মৌসুমে লক্ষ্য মাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন অধিক ধান উৎপাদন হয়েছে।

দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর দেশে শাক সবজি, পিঁয়াজ ও আলু উৎপাদন ভালো হয়েছে। আলু অধিক মাত্রায় উৎপাদন হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না। সে কারণে সরকার ওএমএস কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে দেশের পাঁচটি জেলায় ফসলের উৎপাদনের ব্যাপক ক্ষতি হয়েছিলো। সারের মূল্য পরিশোধ করতে সরকারকে হিমশিম খেতে হয়েছে। তবে সে সংকট সরকার কাটিয়ে উঠেছে। আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ আছে।

সাশ্রয়ী মূল্যে সার আমদানির জন্য সরকার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ার সাথে সার ক্রয়ের বিষয়ে চুক্তি হয়েছে। আপাতত সারের কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।

উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা,  চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নোয়াখালী, ফেনীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় শাকসবজির বীজ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

কৃষি মন্ত্রণালয় থেকে গত অর্থবছরে প্রায় ৩৩ লাখ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

আরবিএস
বাংলাদেশ ও গিনি  কৃষিক্ষেত্রে বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতা জোরদার  এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে।  সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক...
বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক...
সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিক অনেকেই এর আগে টেলিভিশনের লাইসেন্স পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বাংলাদেশের কৃষি ও খাদ্যখাতে দীর্ঘদিনের অবদানের জন্য কৃষি খাদ্যের অগ্রদূত (টপ অ্যাগ্রি ফুড পাইওনিয়ার) হিসেবে দেশের শীর্ষ কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টুকে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর