ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতে প্রতিষ্ঠিত হয়েছে এনসিপি: নাহিদ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম

এদেশের মানুষের কোনো ফিটনেস নেই, রাষ্ট্রের কোরো ফিটনেস নেই, গেলো ১৬ বছর শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভবিষ্যতে এই ফিটনেস মেরামত করতেই এনসিপির রাজনীতি। 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা গেলো বছরের ৫ আগস্ট গণভবনে না গেলে শেখ হাসিনার উৎখাত হতো না, তাই আমরা মনে করি বিজয়ী যদি কেউ থাকে তাহলে সেটা আপনারা সাধারণ মানুষ। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্যে হলেও এই ফিটনেস আমাদের তৈরি করতে হবে, সেকারণেই আমরা দল গঠন করেছি। 

মুজিবাদ মানে ফ্যাসিবাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি মানে ইসলাম বিদ্বেষ উল্লেখ করে নাহিদ বলেন, মুজিববাদদের রাজনীতি মানে ভারতীয় আগ্রাসনের রাজনীতি। আমাদের এই রাজনীতি মুজিববাদদের বিরুদ্ধে। ৫ আগস্ট তাদের বিরুদ্ধে জনগণ যেভাবে রায় দিয়েছে সেভাবেই দেশের মানুষ মুজিববাদীদের বিতাড়িত করবে।

এনসিপি আহ্বায়ক বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির।

তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে।

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। 
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর