এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৫ আগস্ট) সকাল ছয়টার দিকে রাজধানীর মিরপুর মনিপুরীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গত দুই আগস্ট রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদি হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ তার অবস্থান নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ টিম মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালায় এবং বুধবার ভোরে মনিপুরীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তানভীরকে ঢাকা থেকে সরাসরি বগুড়ার আদালতে হাজির করা হয়। বগুড়া সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কড়া পুলিশ প্রহরয়ায় তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। প্রিজন ভ্যান ও আদালত প্রাঙ্গণে পৌঁছালে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী তার দিকে ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য পোস্ট করেন। পোস্টটি নিয়ে তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করে পোস্ট দেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

একাত্তর/এসি
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সার সঙ্কট এখন চরম আকার ধারণ করেছে। জনগণ কষ্ট পাচ্ছে, আর সেই...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর