পরীমনির জামিন শুনানি দেরির কারণ জানতে চাইলো হাইকোর্ট

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৩ পিএম

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসময় জামিন আবেদনের শুনানি ২১ দিন পরে কেন নির্ধারণ করা হলো তাও জানতে চাও্যা হয়েছে। 

মহানগর দায়রা জজ এ ধরনের আদেশ দিতে পারে না মন্তব্য করে বিচারিক আদালতে পরীমনির জামিন আবেদনের শুনানি পহেলা সেপ্টেম্বরের মধ্যে নিস্পতি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও কে এক জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর দুইটার পর হাইকোর্টে পরীমনির আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। 

পরীমনির পক্ষে আইনজীবী মুজিবুর রহমান শুনানিতে অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন: ড্রেনে পড়ে নিখোঁজ সেই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও

এর আগে, বুধবার পরীমণি নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। একই আবেদনে জামিনও চান তিনি। 

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন পরীমণি।

এর আগে ২৫ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন আবেদনের প্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন। 

৪ আগস্ট বনানীর বাসা থেকে গ্রেপ্তারের পর তিন দফায় রিমান্ডে নেয়া হয় পরীমনিকে। এরপর আদালত পরীমনিকে কারাগারে পাঠায়। 


একাত্তর/আরএইচ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর