পদ্মার স্রোতে পাটুরিয়ায় লঞ্চঘাটের পর এবার ফেরিঘাটে ভাঙন

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

পদ্মা নদীর তীব্র স্রোতে এবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন  হুমকিতে পড়েছে পাটুরিয়ার তিন, চার ও পাঁচ নম্বর ফেরিঘাট। ঘাটপাড়ের মানুষের আতঙ্ক কাটাতে এরই মধ্যে কয়েকটি স্থানে সামান্য কিছু বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার (১৩ আগস্ট) ঘাট কর্তৃপক্ষ জানায়, সকালে পানির তীব্র স্রোত হঠাৎ আঘাত হানে পাটুরিয়ার তিন নম্বর ফেরি ঘাটে। এতে ঘাটের কিছু অংশ নদীতে ভেঙে যায়। একইভাবে চার ও পাঁচ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়কে পানি উঠে র‌্যাম্প ডুবে যায়। চার নম্বর ঘাটের জিও ব্যাগসহ কিছু অংশ নদীতে ভেঙে যায়। হুমকিতে পড়ে পাঁচ নম্বর ফেরি ঘাটটিও। প্রবল স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে পন্টুনে ভিড়তে পারছে না।

বিআইডব্লিউটিএর ডিজিএম আবদুস সালাম জানান, পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে ঘাটগুলোতে। এতে ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে উপর থেকে দেবে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এদিকে, পাটুরিয়া তিনটি ঘাটে ভাঙন হুমকির আতঙ্কে পড়েছে ঘাটপাড়ের মানুষ। এখনই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে ঘাটগুলো বিলীনের আশঙ্কা করছেন তারা। ঘাটগুলোকে রক্ষায় আপাতত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে প্রয়োজনের তুলনায় সেগুলো অত্যন্ত কম হওয়ায় খুব একটা কাজে আসছেনা বলে অভিযোগ রয়েছে ঘাট সংশ্লিষ্টদের।

এব্যাপারে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, তাৎক্ষণিক ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে বড় ধরনের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। নদী শাসনের প্রকল্পে পাউবো তখন ব্যবস্থা নেবে।

গত  এক সপ্তাহ আগে (৫ আগস্ট) পদ্মার তীব্র স্রোতে ভেঙে গিয়েছিলো পাটুরিয়ার লঞ্চঘাটটি। পরে লঞ্চগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এখন সেই স্রোত আঘাত হানছে ফেরিঘাটগুলোতে।

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর