এশিয়া কাপে ভারতের স্কোয়াডে চমক ও তোলপাড়

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতে। এতে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছে শুভমন গিল। ২৫ বছর বয়সী এই ওপেনার দায়িত্ব পাচ্ছেন সহ অধিনায়কের। আর অধিনায়কের ভূমিকায় থাকবেন সুরিয়া কুমার যাদব। 

এদিকে, স্কোয়াডে কিছু চমকের সঙ্গে রয়েছে তোলপাড়ও। কেননা দলে জায়গা হয়নি তরুণ ওপেনার জয়শ্বী জয়সওলাল ও শ্রেয়স আইয়ারের। তবে দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পেয়েছে জিতেশ শর্মা।

গিলের এই ফরম্যাটে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিলো যখন স্যামসন এবং অভিষেক শর্মা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু গুজরাট টাইটান্সের অধিনায়ক গিল আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করে ১৫৫.৮৭ স্ট্রাইক রেটে ৬৫০ রান সংগ্রহ করেন এবং তার ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফে নিয়ে যান। তিনি এখন সূর্যকুমারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। তবে বাদ পড়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা খেলোয়াড় মোহাম্মদ শামি। বুমরাহর ফিরে আসা পেস ইউনিটকে আরও শক্তিশালী করেছে, যেখানে অর্শদীপ সিং, হার্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন। স্পিন বিকল্প হিসেবে রয়েছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। পার্ট-টাইম স্পিনার হিসেবে কভার দেবেন অভিষেক শর্মা।

একটি উল্লেখযোগ্য পরিবর্তনে ভারতের দল গঠন থেকে বোঝা যায় যে সম্ভবত প্লেয়িং ইলেভেনে অন্তত একজন অলরাউন্ডার কম থাকবেন। ওয়াশিংটন সুন্দর, নিতীশ রেড্ডি, রবি বিষ্ণোই এবং ধ্রুব জুরেল—যারা এই বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজের অংশ ছিলেন—এবার দলে জায়গা পাননি। তবে শিবম দুবে এবং রিঙ্কু সিং তাদের জায়গা ধরে রেখেছেন।

স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (ভাইস-ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভাবর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, জয়স্বী জয়সওয়াল।

আটবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর