বাগদান সারলেন অর্জুন, শ্বশুর হচ্ছেন শচীন টেন্ডুলকার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম

শ্বশুর হলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকার। ছেলে অর্জুনের সঙ্গে সানিয়া চান্দোকের বাগদান হবার পর শচীন নিজেই এ খবর দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। 

শচীন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ১৪ আগস্ট শচীনপুত্র অর্জুনের সাথে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে। শিগগিরই বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে। 

তরুণ ক্রিকেটার অর্জুন ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। তবে এনিয়ে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চান্দোকের পরিবার কিছু জানায়নি। এখন শচীন টেন্ডুলকার ছেলের ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘আস্ক মি এনিথিং’ এর একটি পর্বে শচীনের কাছে জানতে চাওয়া হয়, অর্জুন কি সত্যিই বাগদান করেছেন। শচীন বলেন, হ্যাঁ, সে করেছে এবং আমরা সবাই খুব উত্তেজিত।

মুম্বাইয়ের বিশিষ্ট উদ্যোক্তা রবি ঘাইয়ের নাতনি হন সানিয়া। আতিথেয়তা এবং খাদ্য শিল্পে অবদানের জন্য সুপরিচিত ঘাই পরিবার। তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক।

এনডিটিভির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অর্জুন এবং সানিয়া ব্যক্তিগতভাবে বাগদান করেছিলেন, উভয় পক্ষের কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্জুন একজন বাঁহাতি পেসার, যিনি ব্যাট হাতেও ভালো করছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে তার ক্যারিয়ার শুরু করেছেন। ১৭টি প্রথম শ্রেণীর খেলায় তিনি ৩৭টি উইকেট এবং ৫৩২টি রান করেছেন।

অর্জুন ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন, ২৭টি উইকেট এবং ১১৯টি রান করেছেন। তিনি ১৮টি ওয়ানডে (লিস্ট এ) খেলেছেন, ২৫টি উইকেট এবং ১০২টি রান করেছেন।

এই ফাস্ট বোলার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। ২০২৩ সালে আইপিএলে অভিষেক। সেই মৌসুমে চার ম্যাচে তিন উইকেট নেন। পরের মৌসুমে অর্জুন এক ম্যাচ খেলে উইকেটশূন্য থাকেন।

একাত্তর/এসি
ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ছেলে অর্জুন টেন্ডুলকার ও পুত্রবধূ সানিয়া চাধকের বিয়ের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য দেখা করেছেন।
ছাপাখানা থেকে কেবল বেরিয়েছে গ্রেটেস্ট অভ অল টাইম ডন ব্র্যাডম্যানের লেখা বই ‘ব্র্যাডম্যানস বেস্ট’। ডন সে বইতে শচীন টেন্ডুলকারকে বেস্ট হিসেবে আখ্যা দিলেও, ব্যাপারটা আদতে ছিল পুরোদস্তুর বিব্রতকর,...
বিনোদ কাম্বলি। নম্বই দশকে বিশ্ব ক্রিকেটের মাঠ কাঁপানো ব্যাটার। কিন্তু উচ্ছৃঙ্খল জীবনের কারণে ক্যারিয়ার বেশি দূর এগুলো পাড়েনি শচীন তেন্ডুলকারের এই বাল্যবন্ধুর।নিশিযাপনের পাশাপাশি পানের প্রতি আসক্তি-...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর