দুর্ঘটনার শিকার 'নেটওয়ার্কের বাইরে'র তুষি-রাজ জুটি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:২৩ পিএম

গুলশানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়েব সিনেমা নেটওয়ার্কের বাইরের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, নাফিজা তুষি, জুনায়েদ বোকদাদি ও শরিফুল ইসলাম রাজসহ ৫ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘতনার শিকার হয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার বলেন, ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। 

image


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাতে গুলশান ১ নাম্বারে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন। বাকিরা সাধারন বেডে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, আইসিইউতে থাকার দু'জন হচ্ছেন অভিনেতা জুনায়েদ বোকদাদি ও নাফিস মো. ইসমাইল নামের এক ব্যক্তি। কেবিনে রয়েছেন বাসার, রাজ ও তুষি। 

image



একাত্তর/আরএইচ
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর