দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ‍্যে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে দেশজুড়ে। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।

এসময় নাশকতা চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে তৃণমূলে ছোটখাটো নাশকতার চেষ্টা থাকে তা প্রতিহত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/আরএ
নির্বাচনে মব হওয়ার বিষয়ে টিআইবির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, ভোট নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানে কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর