প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর নিয়ে জন ড্যানিলয়েচের মূল্যায়ন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের প্রেক্ষাপটে নিউইয়র্কে বাংলাদেশ প্রতিনিধি দলের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাম্বাসেডর জন এফ. ড্যানিলয়েচ। তিনি সম্প্রতি নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন।

ড্যানিলয়েচ বলেন, ড. ইউনূস এখনো আন্তর্জাতিক অঙ্গনে অসম্ভব সম্মান ও গ্রহণযোগ্যতা উপভোগ করছেন। তার বৈঠকগুলো ছিলো বৈচিত্র্যময়, পূর্ণ এবং গভীরভাবে প্রাসঙ্গিক। তার কর্মশক্তি এখনও বিস্ময়কর।

তিনি আরো বলেন, এই সফর নিছক আনুষ্ঠানিকতা বা সৌজন্য সফর ছিলো না, বরং ‘গভীর ও কৌশলগত আলোচনায় ভরপুর একটি বাস্তবমুখী মিশন’ ছিলো।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড্যানিলয়েচ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের এই সফরে অন্তর্ভুক্তি ছিলো এক ‘চালাকির মোক্ষম উদাহরণ’।

তিনি বলেন, এতে কেবল জাতীয় ঐক্যের বার্তাই যায়নি, বরং তারা নিজ নিজ দলের কার্যক্রমও সুচারুভাবে পরিচালনা করতে পেরেছেন।

সাবেক মার্কিন কূটনীতিক জোর দিয়ে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলে তার বিশ্বাস।

তিনি বলেন, সংস্কারের পথ এখনও শেষ হয়নি, কিন্তু ইতিমধ্যেই অনেক কিছু অর্জিত হয়েছে।

নতুন নির্বাচিত সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে ভবিষ্যতের সরকারের প্রধান দায়িত্ব।

আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে ড. ইউনূসের বেসরকারি ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।

সবশেষে ড্যানিলয়েচ বলেন, যারা অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নিয়েছেন, তারা অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেছেন। ভুল-ভ্রান্তি থাকলেও তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠা প্রশংসার যোগ্য। বাংলাদেশ তাদের কাছে ঋণী।

ড্যানিলয়েচের এই মন্তব্য বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।

একাত্তর/আরএ
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর