পার্বত্যাঞ্চলে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: উপদেষ্টা সুপ্রদীপ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

তুচ্ছ ঘটনাকে ইস্যু করে পার্বত্যাঞ্চলে যারা সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ইউপিডিএফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা ব্যানারে যারা আন্দোলন করেছে, তাদের ছয় নেতার সঙ্গে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকেই ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের অপরিপক্ক আন্দোলনের কারণে খাগড়াছড়িতে এই ধরনের সহিংস ঘটনা ঘটেছে।

সুপ্রদীপ চাকমা ক্ষোভ জানিয়ে বলেন, সব মিলিয়ে আমরা কেন ভালোর দিকে এগোতে পারছি না! সবাই যাতে শান্তিতে, ভালোভাবে এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে পারে সেজন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।

পার্বত্য উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা সংগঠনটি ইউপিডিএফের একটি অংশ। জুম্ম ছাত্র জনতা সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই ইউপিডিএফের।

তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের দাবী, সেনা হাটাও। তবে এমন দাবি মেনে নেওয়া সম্ভব নয়। যাদের যেখানে থাকার দরকার, সেখানে থাকতে হবে।

উপদেষ্টা হুঁশিযারি দিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে যারা সহিংসতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। 

পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উৎসবে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর