সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার তিন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশসহ (২৪) তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আকাশ ছাড়া অন্য গ্রেপ্তাররা হলেন— মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ০৪ অক্টোবর ২০২৫ তারিখ ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর পরিচালক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন (২৬) ও মোঃ রবিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। 

এতে আরও বলা হয়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। সম্প্রতি  তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে মব সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের  সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও তারা বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের এর মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বাণিজ্য করে আসছে। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলমান আছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আরবিএস
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি চাঁদাবাজি হয়, এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব বন্ধের উদ্যোগ নেয়ায়, বন্দর...
গত ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর