আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত: উপদেষ্টা আসিফ

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম

চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

আসিফ মাহমুদ বলেন, ‘অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না এখনো কেউ এরকম প্রমাণ দিতে পেরেছেন যে, আমার সম্পৃক্ততা আছে। বরং যার (জানে আলম অপু) সাক্ষাৎকার নেয়া হয়েছে, এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়াবল, এখন পর্যন্ত মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যে আমার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিমধ্যে দেখেছেন। আমরা সেগুলো ডিফেন্ড করেছি। এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন।’

তার স্টেটমেন্টে আমার নাম আসার পর একরকম অবাক হয়েছি উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে কোনো কথা হয়নি। তার স্ত্রী পরিচয়ে একজন আজ বলেছেন, তাকে জোর করে গুম করে স্টেটমেন্ট নেয়া হয়েছে। গোয়েন্দাদের পক্ষ থেকেও এমন শুনছি যে গুম করে নিয়ে এমন স্টেটমেন্ট নেয়া হয়েছে। ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেয়া যায় না।

এর আগে সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে ২৬ জুলাই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনায় ১ আগস্ট রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয় জানে আলম অপুকে। বুধবার রাতে অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন তিনি। তার বক্তব্যে চাঁদাবাজির সংশ্লিষ্ট থাকার অভিযোগ আসে স্থানীয় সরকার উপদেষ্টার দিকেও। 

এদিকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেয়া বা নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত এখনও নেননি জানিয়ে আসিফ বলেন, তেমনটা হলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছাড়বেন। 

আসিফ বলেন, যাদের রাজনৈতিক পরিচয় আছে, অর্থাৎ আগে রাজনীতি করেছেন বা পরবর্তীতে করবেন বলে চিন্তা আছে সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত। 

অন্তর্বর্তী সরকারের এক বছরে কতটা সফলতা এসেছে এমন প্রশ্নের জবাবে না পারার পাল্লাই ভারী বলে জানান তিনি।

আরবিএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর