চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রেড ক্রিসেন্টে বিক্ষোভ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে সংগঠনটির কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক প্রতিবাদকারী রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের অফিস ঘিরে স্লোগান দিচ্ছেন এবং তার গাড়ি ঘিরেও প্রতিবাদ জানিয়েছেন। 

এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানটির ভালো কর্মকর্তাদের বহিষ্কার করে তার সমর্থকদের পক্ষে লোকজন নিয়োগ দিয়েছেন।

তাদের দাবি, আজিজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থকদের পুনর্বাসন করছেন এবং বিরোধী দলের কর্মীদের বিদ্বেষমূলকভাবে পদচ্যুত করছেন। 

এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং তাদের বিরুদ্ধে শারীরিক আক্রমণ চালিয়েছেন। 

রেড ক্রিসেন্টের যুব বিভাগের উপ-পরিচালক মুনতাসির মাহমুদ বলেন, আজিজুল ইসলাম তার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বাড়িয়েছেন। দলের প্রতি তার অনুগতদের প্রাধান্য দিয়ে বিরোধী মতাবলম্বীদের হেডকোয়ার্টার থেকে সরিয়ে দিয়েছেন।

চেয়ারম্যান আজিজুল ইসলাম অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি এক পক্ষের মব সৃষ্টির মাধ্যমে পদ দখলের চেষ্টা।

আরবিএস
বন্যা মোকাবিলায় সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আট কনটেইনারভর্তি ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম দিয়েছে চীন সরকার। 
কোটা আন্দোলনকারীরা সোমবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর