বন্যা মোকাবিলায় চীনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম পেলো রেড ক্রিসেন্ট

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

বন্যা মোকাবিলায় সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আট কনটেইনারভর্তি ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম দিয়েছে চীন সরকার। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

আট কনটেইনারে আনা ১৫ ধরনের আধুনিক সরঞ্জামের মধ্যে আছে— ৫০০টি লাইফ ভেস্ট, সমসংখ্যক রেসকিউ হেলমেট, বুট ও গ্লোভস। এছাড়া রয়েছে ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কীট, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র‍্যাফ্ট, ৫০টি রেসকিউ প্যানেল, ডিজেল জেনারেটর, ওয়াটার পিউরিফিকেশন ও লবণমুক্তকরণ যন্ত্রসহ নানান সরঞ্জাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য দেয়া সরঞ্জাম জীবন রক্ষায় কাজে দেবে। আমি আশা করি, রেড ক্রিসেন্ট সোসাইটি এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। তিনি এ সহায়তাকে রেড ক্রিসেন্টের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্য, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি'র প্রতিনিধি, পার্টনার ন্যাশনাল সোসাইটি ও চীনা দূতাবাসের কর্মকর্তারা। সরঞ্জাম হস্তান্তর শেষে স্বেচ্ছাসেবকরা প্রদত্ত সরঞ্জামের একটি অংশ প্রদর্শন করেন।

আরবিএস
ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব ইআরডির মাধ্যমে চীনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে সংগঠনটির কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর সদর দপ্তরের সামনে...
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে আগামী শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী”।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। 
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর