আট মাসেও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করতে পারা লজ্জার: মামুনুল হক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

আট মাসেও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের মূল উৎপাটন ও পুনরায় ফ্যাসিবাদ জন্ম নেবার পথ বন্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটের সামনে পূর্ব ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।

সমাবেশে মামুনুল হক জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামীর নির্বাচন করার দাবি জানান।

রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর রাষ্ট্রীয় ভিত্তি দিতে দাবি জানান তিনি। তা না হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর সারা দেশের প্রতিটি জেলায় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি।

একাত্তর/আরএ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর