ইসরাইলি বাহিনীর অত্যাচারের বর্ণনা দিলেন শহিদুল আলম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম

ইসরাইলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বলেন, আটকের পর আমাদের কথা বলারও সুযোগ ছিলো না। মেন্টাল টর্চার বেশি করেছে। হাত পেছনে বেধে রেখেছিলো। আমাদের মধ্যে একজন ফিলিস্তিনি শার্ট পরা ছিলো তার ওপর চড়াও হয় বেশি। আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিলো। কষ্ট হচ্ছিলো। ওরা মূত্রত্যাগ করে সেখানে আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখে। আমার পাসপোর্ট বারবার মাটিতে ফেলে দেয়া হচ্ছিলো।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়ে আজ সকালে দেশে ফেরেন শহিদুল আলম। নিজের সেই অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

শহিদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর আমাদের ওপর অনেক রকমের নির্যাতন করা হয়েছিলো। তবে প্রধান ছিলো মানসিক নির্যাতন। 

তিনি বলেন, মরুভূমির মধ্যে ইসরাইলের সবচেয়ে গোপনীয় কারাগারে আমাদেরকে রাখা হয়। কারাগারে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সিলেটি সহযাত্রী আমাকে জানান, ইসরাইলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিলো ‘তুমি হামাসের এজেন্ট; ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে’।

শহিদুল আলম আরো জানান, কারাগারে তারা অনশন করেছিলেন। কোনো খাবার খাননি। তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। আড়াই দিনে তাদেরকে মাত্র এক প্লেট খাবার দেওয়া হয়। তাদেরকে লোহার বিছানায় থাকতে দেওয়া হয়েছিল, শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়। 

তিনি বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরাইলি বাহিনী মেশিন গান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেতো। তারা জোরে আওয়াজ করতো, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিতো। আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করতো।

এসময় পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে শহিদুল আলম বলেন, অসাধারণ কিছু ব্যক্তি একসঙ্গে হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাকটিভিস্টরা কীভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাবো এবং হাজারটা জাহাজ যাবে।

তিনি বলেন, আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করে এরকম এক স্বৈরাচারকেও আমরা হঠাতে পেরেছি। এখানেও সেই জিনিস, আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার।

একাত্তর/আরএ
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর