শিক্ষকদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা চলছে: উপদেষ্টা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণে অর্থ ছাড় করা কঠিন। কারণ বাজেটে সরকারের বরাদ্দ চূড়ান্ত হয়েছে। 

উপদেষ্টা জানান, গত সেপ্টেম্বরের শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়। এর পরপরই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় চিঠি দেওয়া হয়। 

সাংবাদিক সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফলে অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছি। শিগগিরই ফলাফলের ডেটাভিত্তিক বিশ্লেষণ করা হবে।

একাত্তর/এসি
সরকার ঘোষিত বেতনের পাঁচ শতাংশ তথা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া গ্রহণ করে আন্দোলনরত শিক্ষকরা দ্রুতই ক্লাসে ফিরে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগের দাবি করলেও বিষয়টা প্রধান উপদেষ্টার এখতিয়ার।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর