নতুন বাড়িভাড়া নিয়ে শিক্ষকরা ফিরে যাবেন, প্রত্যাশা উপদেষ্টা আবরারের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম

সরকার ঘোষিত বেতনের পাঁচ শতাংশ তথা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া গ্রহণ করে আন্দোলনরত শিক্ষকরা দ্রুতই ক্লাসে ফিরে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট। শিক্ষকদের বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, তাতে আমাদের মন্ত্রণালয়ের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তিনি বলেন, আজ অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা যদিও সীমিত, তবে এটি সরকারের সামর্থ্যের মধ্যে ছিলো। এর বাইরে এই মুহূর্তে সরকারের পক্ষে অতিরিক্ত কিছু করা সম্ভব না।

ড. আবরার বলেন, আমরা মনে করি, শিক্ষক সমাজের জন্য আরো অনেক কিছু করা প্রয়োজন। কিন্তু বাজেট সীমাবদ্ধতার কারণে অর্থ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়েছে। আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আমি মনে করি, আন্দোলনরত শিক্ষকরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে ক্লাসে ফিরে যাবেন। যদিও অনেক স্থানে ক্লাস চলছে, তারপরও বলবো আর কেউ যেন ক্লাসের বাইরে না থাকেন।

উপদেষ্টা বলেন, যেখানে সমস্যা আছে, সেখানে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। তবে এখন অর্থ মন্ত্রণালয় যে বাড়তি বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করেছে, তা মেনে নিয়ে শিক্ষকরা যেন আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যান- এটাই আমাদের প্রত্যাশা। আমি শিক্ষকদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ক্লাস শুরু করেন।

আজ সকালে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর