সালমান শাহ হত্যা মামলার আসামি হলেন যারা

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম

ঢালিউডে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। এতে ১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

এর আগে সালমানের মৃত্যু নিয়ে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।

সালমানের মা নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে আছেন। আদালতের নির্দেশ ও মামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন একটাই চাওয়া- ছেলে হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হয়েছে। কিন্তু আদালত রিভিশন মঞ্জুর করার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমাদের অভিযোগই সঠিক। আমরা আদালতে এটি প্রমাণও করতে পারবো।

আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সরকারকে সে বিষয়টি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সালমানের মা। তিনি বলেন, প্রশাসনকে এখন বিষয়টি দেখতে হবে।

এআরএস
ঢালিউড আইকন সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেয়ার পর থেকে নতুন করে তার মৃত্যুরহস্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের...
বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে।
চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ক্যারিয়ারে অভিনয় করেছেন সাড়ে তিনশ’র বেশি সিনেমায়।
মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও দর্শকের মাঝে তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তারই প্রমাণ মিললো আবার। ভক্তদের ঘুম কেড়েছে এআই প্রযুক্তিতে তৈরি ভাইরাল সালমান শাহ’র নতুন রূপের ছবিগুলো।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর