জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম

জুলাই সনদ বাস্তনায়নের খসড়া ও পরিধি জাতির কাছে পেশ করার পর তা দেখেই কেবল এতে সই করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। 

এসময় আখতার অভিযোগ করেন, একটি দল জুলাই সনদকে মুছে দিতে চাইছে, আরেকটি দল চাইছে তা ভেস্তে দিতে। 

তবে, কোনো দলের চাপে পড়ে সনদ যেন প্রতারণার বস্তু না হয়ে পড়ে সে বিষয়ে জোর তাগিদও দেন তিনি। 

আট মাসের আলোচনা শেষে জুলাই সনদ বাস্তবায়নে ২৫টি দল সই করলেও সনদ বাস্তবায়নের আশ্বাস ও এর প্রক্রিয়া সুস্পষ্ট না করায় এতে সই করেনি তরুণদের দল এনসিপি।

শনিবার সকাল দশটার কিছু সময় পর সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসে সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে।

আলোচনা শেষে আখতার জানান, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও  পরিধি না জেনে সনদে সই করবে না এনসিপি। তিনি আরও জানান, সনদের আইনি ভিত্তি না হলে সংগ্রাম চালিয়ে যাবেন। 

তিনি জানান, সংস্কার আলোচনা শেষ করে বিচারের রোডম্যাপ ঘোষণা করে তবেই গণভোট করার দাবি জানিয়েছি। তার আগে আদেশ জারির দাবি জানিয়েছি।

এসময় তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও একটি দল এর অস্তিত্ব মুছে দিতে চায়, আরেকটি দল চায় সনদ ভেস্তে যাক।

এদিকে, সর্বসম্মতভাবে সনদ বাস্তবায়ন হয়ে গেলে এতে আর নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না বলেও দাবি করেন আখতার।

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর