জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটায় অংশ নেওয়া শাজাহান-হেমায়েতকে সম্মাননা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম

১৯৭৭ সালে পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ শাজাহান বাদশা ও হেমায়েত হোসেনকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।

শুক্রবার (২৪ অক্টোবর) জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ভবানীপুর খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় দলের পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন স্থানীয়ভাবে বিএনপি’র একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত শাজাহান বাদশা (বিএনপি শাজাহান) ও হেমায়েত হোসেন হাওলাদার (হেমায়েত মেম্বার)।

জিয়াউর রহমানের কথা বললেই তারা এখনো স্মৃতিকাতর হয়ে যান।

এ সময় তারা জিয়াউর রহমানের সঙ্গে সেই দিনকার স্মৃতি তুলে ধরে বলেন, জিয়াউর রহমানের চলাফেরা ছিলো অত্যন্ত সাদামাটা। তাদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন এবং একজন শ্রমিকের মতো কোদাল নিয়ে তাদের সঙ্গে খাল কেটেছিলেন।

তারা বলেন, জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ গঠনে অংশ নিয়েছিলাম। আজকের স্বীকৃতি জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তাদেরকে এই সম্মাননা প্রদান করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নেতা সাঈদ খান বলেন, এই শাজাহান বাদশা ও হেমায়েত হোসেন তরুণ প্রজন্মের প্রেরণা। এদের হাত ধরেই এগিয়ে যাবে বিএনপি। তাদেরকে এই সম্মাননা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়া উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলবী মাসুম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন ও জেলা বিএনপি’র সাবেক সদস্য আখতারুজ্জামান রাহাদ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পিরোজপুরে এসেছিলেন এক রাষ্ট্রীয় সফরে। সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চলছিল খাল খনন কর্মসূচি।

এরই অংশ হিসেবে তিনি পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার প্রত্যাশী ইউনিয়নের গাবগাছিয়া খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তখন জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তখনকার স্থানীয় দুই যুবক— শাহজাহান ও হেমায়েত হোসেন হাওলাদার।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর