সালমান শাহ হত্যা মামলার পর লাপাত্তা সামিরা ও ডন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম

ঢালিউড আইকন সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেয়ার পর থেকে নতুন করে তার মৃত্যুরহস্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। 

এরিমধ্যে মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে পুলিশ। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল  ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

দেশজুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়েই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের। বিশেষ করে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে মামলায় অভিযুক্ত ডনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও সাড়া দিচ্ছেন না। 

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। নতুন আদেশে সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন হক, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ওরেজভী আহমেদ ফরহাদ।

সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তির ছিল তাঁর স্ত্রী সামিরার দিকে। আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ‘আত্মহত্যা যারা করে, তারা তো কিছু বলে করে না...ইট ইজ সুইসাইড।’

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর নাম চিরস্মরণীয় থেকে গেছে। 

একাত্তর/এসি
ঢালিউডে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। এতে ১১ জনের নাম উল্লেখ করে...
বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে।
মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও দর্শকের মাঝে তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তারই প্রমাণ মিললো আবার। ভক্তদের ঘুম কেড়েছে এআই প্রযুক্তিতে তৈরি ভাইরাল সালমান শাহ’র নতুন রূপের ছবিগুলো।
আবারও বিয়ে করলেন ঢাকাই সিনেমার সফল নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর স্ত্রী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর