মেট্রো দুর্ঘটনা: বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না এ মর্মে রুল জারি হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।  

রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়৷ একইসঙ্গে ফ্লাইভওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়। 

রিটে বিগত দিনে যে সব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। 

এর আগে রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন। আহত হন দুজন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়।

আরবিএস
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর