নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত এক

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী হোটেল রেডিসন ব্লুর স্টাফ রফিকুল ইসলাম বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। 

সংঘর্ষের ফলে হাসপাতাল গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের কাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরবিএস
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর