ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় বিএনপি নেতা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

ফেনী-২ (ফেনী সদর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার ক্রিকেট খেলার ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করেছেন— তবে এ আবেদন ক্রিকেট মাঠে নয়, ধানখেতে!

গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে আলাল উদ্দিন আলাল তার বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের বিরুদ্ধে আউটের সিদ্ধান্ত হলে যেভাবে ‘রিভিউ’ চাওয়া হয় সে ভঙ্গিতে হাত উঁচিয়ে ছবি তোলেন। ছবিটি তিনি ‘নো ক্যাপশন’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত তাতে এক হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ৪০০টি শেয়ার দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ আলাল উদ্দিনের প্রতিবাদের পক্ষে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ দলের সিদ্ধান্তের সমালোচনাও করেছে।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন, তখন ফেনী-২ আসনে জয়নাল আবদীনকে প্রার্থী করা হয়। এই তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন আলাল কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আসছিলেন।

মনোনয়ন বঞ্চিত আলাল উদ্দিন আলালের এই প্রতীকী ‘রিভিউ আবেদন’ প্রসঙ্গে বলেন, আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। পরিবর্তনের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আগামী প্রজন্ম দেখুক, প্রতিবাদের ভাষাও ভিন্ন হতে পারে, কিন্তু বার্তা স্পষ্ট। আমি চাই, ফেনী-২ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর