নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

নতুন পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পে কমিশন বাস্তবায়ন না হওয়া নিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

গত আট বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটা তো যৌক্তিক। 

আজ ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরোনো গাড়ি ভাঙারি বা স্ক্র‍্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 

নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন‍্য বডি ক্যামেরা কেনার ব‍্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।  

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হবে। সেইসাথে মূল‍্যস্ফীতির টার্গেট বাড়ানো হবে। 

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর