নেট দুনিয়া কাঁপানো কে এই নীল শাড়ির রহস্যময়ী?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

নীল শাড়িতে মোড়া এক মনোমুগ্ধকর নারী! এই মুহূর্তে নেট দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছে একটি ভাইরাল ভিডিও, যেখানে তিনি তার জীবনের কিছু মজাদার অভিজ্ঞতা, বিশেষত তার পদার্থবিদ্যার শিক্ষকের একটি হাস্যকর ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি ‘ওয়েভ’ শব্দটি ভুল করে ‘বেবিস’ উচ্চারণ করেছেন। সেই মোহময়ী মুখের রহস্য এবার উন্মোচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন গিরিজা ওক। 

ইন্টারনেটের নতুন 'ক্রাশ'

এই মারাঠি অভিনেত্রী রাতারাতি ভারতের এক অপ্রত্যাশিত তারকা হয়ে উঠেছেন। কোনো নতুন চলচ্চিত্রের মাধ্যমে নয়, বরং জীবন থেকে নেয়া একটি সহজ-সরল এবং সহজে সম্পর্কিত করা যায় এমন ভিডিও ক্লিপের মাধ্যমে। যে গল্পটি সব থেকে বেশি মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো তার শিক্ষক কীভাবে বারবার তরঙ্গ না বলে প্রিয়তমা শব্দটি উচ্চারণ করতেন- সেই মিষ্টি হাস্যকর স্মৃতি। 

এই মুহূর্তে এই কনটেন্টই যেন নেট দুনিয়ায় কাছে এক স্বর্ণের খনি, আর নেটিজেনরা রীতিমতো মন্ত্রমুগ্ধ।

মারাঠি স্টার থেকে ভারতজুড়ে হার্টথ্রব

গিরিজা ওক মারাঠি থিয়েটার ও চলচ্চিত্রের পরিচিত মুখ হলেও, হিন্দি সিনেমায় তার উপস্থিতি খুবই সীমিত। তারে জমিন পর, লেডিস স্পেশাল, এবং জওয়ানের মতো ছবিতে কাজ করলেও, এখন একটি সাধারণ ছবি আর ভাইরাল ক্লিপের কারণে তার পূর্বের কাজগুলোও যেন ম্লান হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন উত্তাল। ব্যবহারকারীরা নীল শাড়ির এই নারীর প্রতি তাদের মুগ্ধতা প্রকাশ করছেন এবং তাকে নিয়ে কৌতূহলী হচ্ছেন।

এক্সের এক ব্যবহারকারী মিনতি করে লেখেন, নীল শাড়িতে ইনি কে? তাকে ট্রেন্ডিং দেখছি, নামটা বলুন যদি জানেন। অন্য এক পোস্টে নিশ্চিত করা হয়েছে, তিনি মারাঠি অভিনেত্রী। নীল শাড়িতে ও স্লিভলেস ব্লাউজে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর রাতারাতি এক্সে সবচেয়ে বেশি আলোচিত নামে পরিণত হয়েছেন।

তার মনোমুগ্ধকর উপস্থিতি, সাবলীল সৌন্দর্য, নাকি দারুণ গল্প বলার ভঙ্গি- যে কারণেই হোক না কেন, ইন্টারনেট রায় দিয়েছে, গিরিজা ওক হলেন নেট দুনিয়ার সবশেষ মোহনীয় 'ক্রাশ'। তার কমনীয়তা আর সহজ হাস্যরসের মিশ্রণ তাকে ভাইরাল তারকার নিখুঁত রেসিপি দিয়েছে। তথ্য সূত্র: এনডিটিভি

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর