আসছে মোদীর বায়োপিক 'মা বন্দে’, মা হীরাবেনের চরিত্রে রবীনা 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন এবার এক সম্পূর্ণ ভিন্ন অবতারে দর্শকদের চমকে দিতে প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'মা বন্দে' সিনেমায় তিনি অভিনয় করতে চলেছেন প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেনের চরিত্রে। ক্রান্তি কুমার পরিচালিত এই ছবিতে নরেন্দ্র দমোদোর মোদীর ভূমিকায় অভিনয় করছেন মালায়ালম অভিনেতা উন্নি মুকুন্দন।

জানা গেছে, হীরাবেনের চরিত্রটি রবীনাকে গভীরভাবে স্পর্শ করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা ও জটিলতা অভিনেত্রীকে এই ভূমিকার প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত, অল্প বয়সে মাকে হারানোর পর সাহস ও সংকল্প নিয়ে পরিবারকে ধরে রাখার ক্ষেত্রে হীরাবেনের অদম্য মনোবল রবীনাকে অনুপ্রাণিত করেছে।

একটি সূত্রকে উদ্ধৃত করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 'মা বন্দে' ছবিটি মূলত মা-ছেলে সম্পর্কের উপর ভিত্তি করে। মোদীর জীবনে তার মায়ের ত্যাগ, সহনশীলতা এবং অবদানই এই ছবির মূল বিষয়। আর এই দিকটিই রবীনাকে দারুণভাবে আকর্ষণ করেছে, যার ফলে তিনি এই গল্পের অংশ হতে চেয়েছেন।

এই চরিত্রে ফুটিয়ে তোলার জন্য রবীনা ট্যান্ডনকে সম্পূর্ণ মেকওভারের মধ্যে দিয়ে যেতে হবে। নির্মাতারা জানিয়েছেন, এই ছবির নির্মাণ হবে বিশাল পরিসরের, যেখানে অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে আরও জীবন্ত করে তোলা হবে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে নির্মাতারা নিশ্চিত করেছেন, 'মা বন্দে' ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিতে মোদীর শৈশব থেকে শুরু করে দেশনেতা হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হবে। পাশাপাশি, একজন প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনের সেই দিকটি অন্বেষণ করা হবে যা সাধারণত কম জানা থাকে। অর্থাৎ তার প্রয়াত মা হীরাবেনের শক্তিশালী প্রভাব, যিনি তার জীবনের সবক্ষেত্রে কঠিন শিলার মতো পাশে ছিলেন।

এআরএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর