প্রবাসী ভোটাররা ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারছেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। 

তিনি বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধন করার ব্যবস্থা ছিলো। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, ২৭ নভেম্বর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনের যে সময়সীমা ছিল, সেটা আর প্রযোজ্য থাকবে না। এখন আর কারো জন্য কোনো বাধা নেই।

তিনি জানান, কিছু প্রযুক্তিগত সমস্যা, যেমন -ঠিকানার কাঠামো বা ওটিপি পাওয়া সংক্রান্ত বিষয়ে কমিশন তাৎক্ষণিকভাবে কাজ করছে এবং অ্যাপ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে।

ইসি সচিব বলেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। শুরুতে ১৪৮টি নির্দিষ্ট দেশে অঞ্চলভিত্তিক সময়সূচি দিয়ে ধাপে ধাপে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশেনিয়া, ইউরোপ, সৌদি আরব, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য- এভাবে পর্যায়ক্রমে সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন কমিশন এই পুরো সময়সূচি বাতিল করে নিবন্ধনকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছে, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সুবিধামতো যেকোনো সময় নিবন্ধন করতে পারেন।

ইসি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪০ হাজার ৬৩৮ জন প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩৪ হাজার ৪২৩ জন পুরুষ এবং ৬ হাজার ২১৫ জন নারী।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর