কড়াইল বস্তিতে বিএনপির হেলথ ক্যাম্পে প্রথম দিনেই চিকিৎসা নিলেন ১২শ’ মানুষ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম

কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির উদ্যোগে দুই দিনব্যাপী একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা প্রায় ১২০০ রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে পরিচালিত হয়।

দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন, রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন, গাইনী ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান,ডা  আসাদুজ্জামান,  শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন, ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম,ডা তৌহিদ আউয়াল,  ডা. বাদশা, ডা. শেখর, ডা. সীমান্ত, ডা. হাশেমী, ডা. এরশাদ, ডা. মামুন, ডা. কাজী আবু তালহা, ডা. আহাদ, ডা. রুদ্র, ডা. রানা, ডা. সৈকত, ডা. ইমরান, ডা. রায়হান, ডা. মমী, ডা. নাজেম, ডা. তূর্য, ডা. শিফা, ডা. ওমর, ডা. তানভীর, ডা. মুনতাসীর, ডা. সিফাত, ডা. সাব্বির, ডা. পিয়াস, ডা. নাফি, ডা. অতুল, ডা. অয়ন, ডা. নীরব, ডা. সানিউলসহ আরও অনেকে।

এদিকে, হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।

আরবিএস
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর