সেক্যুলার ফ্যাসিজমের পর ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে: ফরহাদ মজহার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য তার। এছাড়া বাউল আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বাউল ও মাজারের উপর যেন হামলা না হয় সেই দাবিও জানান। 

শুক্রবার (২৮ নভেম্বর) বাউল আবুল সরকারের মুক্তি ও মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিচারগানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সারাদেশ থেকে আসা বাউল শিল্পীরা।

অনুষ্ঠানের শুরু হয় গ্রেপ্তার বাউল আবুল সম্রাটের লেখা একটি গান দিয়ে। যেখানে তিনি স্মরণ করেছেন আল্লাহকে।

বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের স্ত্রী। বলেন, মাজার ভক্ত ও বাউলদেরকে শত্রু মনে করছেন মাজার বিরোধীরা। বিরোধী মতের একটি গোষ্ঠী দেশদ্রোহীতার কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। আবেদন করেন হামলা বন্ধের।

প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। জানান, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে। যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করছে।

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহবান জানান তিনি। তবে সেই পথ হিংসা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে বলে মন্তব্য তার।

আরবিএস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা ৫ অগাস্টের পর হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিজমের সূচনা হয়েছে মাজার ভাঙার মধ্য দিয়ে।
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর