চরম মূলধন ঘাটতিতে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের আর্থিক অবস্থা টালমাটাল। মূলধন ঘাটতি, লাগামহীন খেলাপি ঋণ, দুর্বল আদায়ক্ষমতা ও মুনাফাহীনতার কারণে ব্যাংকগুলো কার্যত সঙ্কটাপন্ন অবস্থায় দাঁড়িয়েছে। পরিস্থিতি সমাধানে আগের কর্মপরিকল্পনাকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে বাস্তবমুখী ও নির্ভরযোগ্য পরিকল্পনা দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালি, কৃষি ও রাকাব- এই ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি। ২০১৯ সালে যেখানে ঘাটতি ছিল মাত্র ৩১ হাজার কোটি টাকা।

সবচেয়ে বেশি চাপে রয়েছে জনতা ব্যাংক, যাদের মূলধন ঘাটতি একাই ৬৫ হাজার কোটি টাকার ওপরে। এই বিপুল অঙ্কের বড়ো অংশই আটকে আছে বেক্সিমকো, এস আলম, অ্যাননটেক্সসহ শীর্ষ ২০ খেলাপির কাছে।

ছয় ব্যাংক মিলিয়ে ৩২ হাজার ২৩৯ কোটি টাকার প্রভিশন ঘাটতি ডেফারেল সুবিধা নিয়ে সাময়িকভাবে আড়াল করা হয়েছে। অর্থাৎ ঋণের বিপরীতে প্রয়োজনীয় সংরক্ষণ না রেখেই তারা ঝুঁকির বড়ো অংশ ঠেলে দিয়েছে ভবিষ্যতের দিকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান একাত্তরকে বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ বের করে নিয়েছে অল্প কিছু ব্যবসায়ী। ঋণ বিতরণের ক্ষেত্রে এসব ব্যাংকগুলোর কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। এর জন্য সংকটে পড়েছে প্রতিষ্ঠানগুলো। ইতোপূর্বেও এসব ব্যাংকে মূলধন যোগান দিয়েছিল সরকার। কিন্তু ব্যাংকগুলোর সম্মিলিত যে নেতিবাচক ধারা তৈরি হয়েছে এই মুহূর্তে সরকারের মূলধন প্রদান করার সক্ষমতা নেই। এছাড়া এসব ব্যাংকে নতুন করে মূলধন দেয়ার নীতি থেকেও বেরিয়ে এসেছে সরকার। তাই ব্যাংক কর্মকর্তারাই এই সংকট থেকে বেরিয়ে আসার কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। 

তিনি বলেন, ব্যাংকগুলোকে ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তাদেরকে কিভাবে ভালো করতে হয় সে বিষয়ে কর্মপরিকল্পনা পাঠাতে বলা হয়েছে। তবে তাদের টেনে তোলা সময়সাপেক্ষ ব্যাপার। আর ইসলামী ধারার ব্যাংকগুলোর বিষয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা এসব ব্যাংকের ক্ষেত্রে নেওয়া কঠিন। ঋণ বিতরণের পর যত ভালো গ্রাহকই হোক ঐ ঋণ তদারকি করা ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কিন্তু ব্যাংকগুলো সে কাজ যথাযথভাবে পালন করেনি।

জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা, যা দেশের মোট খেলাপির প্রায় এক-চতুর্থাংশ।

শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যেখানে প্রতি ১০০ টাকার ঋণের ৭১ টাকা ঝুঁকিপূর্ণ। ছয় ব্যাংকের গড় খেলাপি হার প্রায় ৪৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের আরেক হিসাব বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট খেলাপি আরও বেশি- ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা- যার বিপরীতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৮ হাজার কোটি। কিন্তু এর অর্ধেকও আদায় করতে পারেনি ব্যাংকগুলো।

সোনালী, রূপালি, অগ্রণী ও জনতা ব্যাংকের অবলোপন করা ঋণের পরিমাণ জুন পর্যন্ত ছিল ১৪ হাজার ৬২৬ কোটি টাকা। এই ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩১৫ কোটি, কিন্তু আদায় হয়েছে মাত্র ১০৪ কোটি টাকা।

একই সময়ে ছয় ব্যাংক সুদ থেকে আয় করেছে ১৫ হাজার ১০৯ কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে ১৯ হাজার ৩৮৮ কোটি। অর্থাৎ সুদখাতেই ব্যাংকগুলোতে ঘাটতির প্রবণতা।

অর্থনীতিবিদদের মতে, রাষ্ট্রীয় অর্থে গড়ে ওঠা ব্যাংকগুলোতে দীর্ঘদিনের অনিয়ম এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

জানতে চাইলে এসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নূরুল আমিন একাত্তরকে বলেন, সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এমডি ডিএমডি নিয়োগসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। ব্যাংকগুলোতে দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রয়েছে। এজন্য তাদের মধ্যে সরকারি একটা ভাব রয়েছে। তাদের বেতনবিধিও সরকারের অন্য প্রতিষ্ঠানের মত। এজন্য গতানুগতিকভাবে সরকারি অফিসের কর্মকর্তারা যেভাবে চলেন তাদের মধ্যেও ওই ধরনের মন-মানসিকতা কাজ করে। 

তথ্য বলছে, এসব ব্যাংকের মোট ঋণের প্রায় ৬০ শতাংশ দেওয়া হয়েছে মাত্র পাঁচটি শাখা থেকে, এবং সেই ঋণের ৮০ শতাংশই এখন খেলাপি।

এছাড়া ব্যাংকগুলোর মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত ১২৬ শতাংশ পর্যন্ত নেতিবাচক, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অত্যন্ত উদ্বেগজনক।

পুরোনো কর্মপরিকল্পনাকে অকার্যকর উল্লেখ করে নতুন করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পরিকল্পনা ১৫ ডিসেম্বরের মধ্যে জমা দিতে ছয় ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুরবস্থা আরও স্পষ্টভাবে সামনে এসেছে। 

 

একাত্তর/এসি
ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর