চলতি সপ্তাহের মধ্যেই তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তফসিল উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। আগে নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলতো বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হতো।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় ২৪ ঘণ্টার জন্য নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যান চলবে না। ট্রাক বন্ধ থাকবে ৭২ ঘণ্টা। তবে, জরুরি পরিসেবা চালু থাকবে।

তিনি জানান, ভোটের আগের রাতেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। কোনো কারচুপি হবে না।

যেসব পোস্টার আচরণবিধি লঙ্ঘন করেছে, তা সরাতে হবে। না সরালে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি নিয়ন্ত্রণে তফসিল ঘোষণার পরপরই দুইজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবে।

ভোট কক্ষ বাড়ানো হচ্ছে। যেসব কক্ষে স্থান সংকুলান হবে, সেখানে একাধিক গোপন কক্ষ করা হবে।

মো. সানাউল্লাহ বলেন, আইনে যেসব দলের নির্বাচনে অংশ নেবার সুযোগ আছে, শুধু তারাই ভোটে অংশ নেবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর