এই দিনটির স্বপ্ন দেখেছিলাম, এমএলএস শিরোপা জয়ের পর মেসি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জিততে ভালোবাসেন। তাই ক্যারিয়ারে একের পর ট্রফি জিতেই চলেছেন তিনি। তার তাই, ইন্টার মায়ামির জার্সিতে মেজর লীগ সকার চ্যাম্পিয়নশিপ জেতার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, মিয়ামিতে আসার পর থেকেই তিনি এই দিনটির স্বপ্ন দেখতেন।

মেসি তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমরা এমএলএস চ্যাম্পিয়ন! মিয়ামিতে আসার পর থেকেই আমি এই দিনটির স্বপ্ন দেখেছিলাম। একটু একটু করে আমরা বড় হয়েছি, উন্নতি করেছি এবং একটি বিশেষ কিছু তৈরি করেছি যতক্ষণ না এই চ্যাম্পিয়নশিপে পৌঁছাতে পেরেছি।

আর্জেন্টাইন এই মহাতারকা দল, স্টাফ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ইন্টার মায়ামির উচ্চাকাঙ্ক্ষা এবং কঠোর পরিশ্রমের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মেসি বলেন, আমার পরিবার এবং সকল ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো দলকে, স্টাফদের এবং ইন্টার মিয়ামির ম্যানেজমেন্টকে তাদের উচ্চাকাঙ্ক্ষা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ।

বার্সেলোনা থেকে তার দুই প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস এবং জদি আলবাকে স্মরণ করে মেসি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা দুজনই এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মেসি তার পোস্টে আরও লেখেন, বুসি এবং জর্দিকে ধন্যবাদ এই অ্যাডভেঞ্চারে আমার সাথে যোগ দেওয়ার জন্য এবং সেরা সম্ভাব্য উপায়ে এটিকে শেষ করতে সাহায্য করার জন্য। এই আনন্দটা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি।

মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি দ্রুতই নিজেদের পুনর্গঠন করে এবং এই মৌসুমেই এমএলএস শিরোপা জিতে নেয়। এই জয় মিয়ামিতে মেসির ফুটবলের নতুন অধ্যায়ে এক বিশাল মাইলফলক স্থাপন করলো।

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর