অবশেষে ৪০ বছর পর ফিরছে পপের কিংবদন্তী ‘অ্যাবা’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

গেল শতকের সত্তর-আশি দশকের তুমুল জনপ্রিয় পপ সঙ্গীতের দল ‘অ্যাবা’ আবারো ফিরে আসছে। এই খবরে যার পর নাই খুশি দলটির ভক্তরা, সেই সঙ্গে বিস্মিত। কারণ, তাদের এই ফেরা প্রায় ৪০ বছর পর। একটি অ্যালবামের সঙ্গে ভার্চুয়াল কনসার্টেও অংশ নেবে অ্যাবা।

সম্প্রতি এক ঘোষণায় সর্বকালের অন্যতম সফল ব্যান্ড ‘অ্যাবা’ জানিয়েছে তাদের নতুন অ্যালবাম ‘ভয়েজ’ গোটা বিশ্বে মুক্তি পাবে পাঁচ নভেম্বর। তার আগে দলটির অন্যতম জনপ্রিয় দুইটি হিট গান ‘মামামিয়া’ ও ‘ওয়াটারলু’ পরিবেশিত হবে একটি ভার্চুয়াল কনসার্ট।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৮২ সালে অ্যাবার সদস্যরা বিভক্ত হয়ে পড়েন। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

image


অবশেষে সেই সেই চার পরিচিত মুখ অ্যানি ফ্রিদ লিংস্তা, বিয়োর্ন উলভিউস, বেনি অ্যান্ডারসন ও আগনেথা ফেলৎসকোগ আবারো এক সঙ্গে ফিরছেন এবং একটি কনসার্টের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন।

বেনি অ্যান্ডারসন জানান, শুরুতে তারা দুইটি গান করার কথা ভেবেছিলেন। পরে ভাবলেন, দুইটি হতে পারলে দশটি হতে দশ কোথায়।

শেষ পর্যন্ত দশটি গানই রেকর্ড করে ফেললেন অ্যাবার সদস্যরা। এরমধ্যে দুই গান গেলো বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রচারিত সংবাদ সম্মেলনের সময় ভক্তদের শুনিয়ে দেয়া হয়।

অ্যাবার ফিরে আসা কোটি কোটি ভক্তদের জন্য কিছুটা অপ্রত্যাশিত ছিলো। কারণ, ২০০০ সালে এই দলটি একশ’ কোটি ডলারের একটি ট্যুরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।

ভক্তদের কথা চিন্তা করেই আবারো ফেরার সিদ্ধান্ত নেয় অ্যাবা। আগামী বছর পূর্ব লন্ডনে বিশেষভাবে নির্মিত একটি এরেনায় তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘ভয়েজ’ শিরোনামে ভার্চুয়াল কনসার্টের সময় ব্যান্ডের নতুন গানগুলো বাজানো হবে।

সপ্তাহে ছয় রাত এই কনর্সাটে গান হবে। তবে অ্যাবার সদস্যরা শরীরে নয়, তাদের ডিজিটাল সংস্করণ গান করবে। ব্যান্ডটির ২২টি দুর্দান্ত হিট গানের সঙ্গে ১০টি নতুন গানও থাকবে। চলতি মাস থেকেই শুরু হবে কনসার্টের টিকেটি বিক্রি।

image


প্রথমে ‘অ্যাবা দলের নাম ছিলো ‘বেনি অ্যান্ড বিয়োর্ন’। তখন দলে ছিলেন শুধু বেনি অ্যান্ডারসন আর বিয়োর্ন উলভিয়াস। পরে যোগ দেন অ্যাগনেথা ও অ্যানি।

এই চার জনের গাওয়া ‘নো ডক্টর ক্যান হেল্প উইথ দ্যাট’ ও ‘ইমাজিন ইফ আর্থ ওয়ার ইয়ং’ গান দুটি সুইডেনে জনপ্রিয়তা পাওয়ার পর তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি।

দলটির জনপ্রিয়তা বাড়তে থাকায় নাম বদলে করা হয় ‘বিয়োর্ন অ্যান্ড বেনি, অ্যাগনেথা অ্যান্ড অ্যানি ফ্রিড’। কিন্তু বিশ্ব ভ্রমণে বর হবার পর এতো বড় নাম নিয়ে বিপত্তি বেধে যায়।

তাদের ভক্তরা বিভিন্ন নামে তাদের ডাকতে শুরু করে। এতে বিরক্ত নিজেদের নামের প্রথম অক্ষর দিয়েই ‘অ্যাবা’ রাখা হয় ব্যান্ডের নাম। এর আগেই তারা প্রথমবার জায়গা করে নেয় আমেরিকার বিলবোর্ড। এরপর শুরু হয় গোটা বিশ্ব চড়ে বেড়ানো। বাংলাদেশও ভ্রমণ করে গেছে দলটি।

আরও পড়ুন: বিশ্রাম শেষে প্রযোজনায় নামছেন পরীমনি!

image


প্রায় ১২ বছর দাপটের সঙ্গে পপ সঙ্গীতে জগতে বিচরণের পর  ১৯৮২ সালে ভেঙে যায় অ্যাবা। সেই সঙ্গে ভেঙ্গে যায় দুই দম্পতির সম্পর্ক। বলা হয়ে থাকে খ্যাতির ভারেই ভেঙ্গে যায় দলটি।

তবে এক দশকের পথচলায় অ্যাবার বিলিয়ন ডলারের উপরে ব্যবসায়িক সফলতা বিশ্বের আর কোনো পপ সঙ্গীত দলের নেই।


একাত্তর/আরএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর