বিশ্রাম শেষে প্রযোজনায় নামছেন পরীমনি!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪ এএম

২৬ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) থেকে থাকছেন বনানীর ভাড়া বাসায়। তা-ও ছাড়ার নোটিশ পেয়েছেন। সব নিয়ে কিছুটা ক্লান্ত হালের এই আলোচিত অভিনেত্রী, নিজেই এমনটা জানিয়েছেন একাত্তরকে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এই পরীমণি জানান, কিছুদিন বিশ্রাম নিয়ে যেসব কাজ বাকি রয়েছে তা শেষ করবেন। এরপর প্রযোজনার বিষয়েও মন দেবেন তিনি। ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চান বলেও জানান এ অভিনেত্রী।

এদিকে পরীমনির আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর চলচ্চিত্রের শুটিংয়ে কোনো আইনি বাধা নেই।

image


আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, জামিনে থাকা অবস্থায় পরীমনির শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই। মামলা তদন্তাধীন আছে। চার্জশিট দাখিল পর্যন্ত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। অবশ্যই শুটিংয়ে যেতে পারবেন। উনি একটু শারীরিক ও মানসিকভাবে সিক আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেই শুটিং করতে পারবেন।

প্রসঙ্গত, ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তাকে গ্রেপ্তারের পর তার হাতে থাকা অন্তত তিনটি সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন প্রযোজক-পরিচালকরা।

১৭ অগাস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; ওই সিনেমায় বীরকন্যা প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশিদ পলাশ।

image


আরও পড়ুন: তৃতীয় বিয়ে সারলেন অপূর্ব, হানিমুনের সিদ্ধান্ত পরে

‘প্রীতিলতা’ ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও সেপ্টেম্বরের শেষভাগে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

পরীমনি মুক্ত হওয়ার পর সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্টরা ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করছেন। তবে সিনেমা দুটির শুটিংয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।


একাত্তর/আরএ/এসএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর