আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রধান শিরোনামে উঠে এসেছে তার মৃত্যুর সংবাদ।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেসবুকে এক ঘোষণায় জানায়, ‘আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে তাঁর দল ও স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার শেষ দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির প্রতি আহ্বান জানিয়ে তাঁর জন্য দোয়া করতে বলেন। ড. ইউনূস বেগম খালেদা জিয়াকে দেশের জন্য 'অনুপ্রেরণার উৎস' হিসেবেও অভিহিত করেন।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে থাকা এবং দীর্ঘ সময় কারাবন্দি বা গৃহবন্দি অবস্থায় কাটানো সত্ত্বেও বেগম খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি দেশের রাজনীতিতে শক্তিশালী জনসমর্থন ধরে রেখেছে।

রয়টার্সের ভাষ্যমতে, আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপিকে এগিয়ে থাকা দল হিসেবে দেখা হচ্ছিল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার আগ পর্যন্ত খালেদা জিয়া একজন লাজুক ও নিবেদিতপ্রাণ গৃহবধূ হিসেবে পরিচিত ছিলেন। তবে স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যেই তিনি বিএনপির নেতৃত্বে আসেন এবং দারিদ্র্য ও অর্থনৈতিক পশ্চাদপদতা থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে সক্রিয় হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু করেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন। জিও নিউজসহ পাকিস্তানের অন্যান্য প্রধান সংবাদমাধ্যমগুলোতে তাঁর মৃত্যুর খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। একইভাবে হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমেও এই সংবাদটি গুরুত্ব পায়।

একাত্তর/আরএ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন। অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন...
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারতের কলকাতাভিত্তিক একটি সংবাদমাধ্যমে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর